মৌলভীবাজার প্রতিনিধি :: দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের বালক বালিকাদের ্এ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(১৩জুন) শনিবার মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এম, সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
কাবাডি প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বালিকাদের নিয়ে গঠিত ০৪ টি স্পোর্টস একাডেমির বালিকা দল অংশগ্রহন করে। কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি দল ৩৮-০৯ পয়েন্টের ব্যবধানে নতুনকুঁড়ি প্রমিলা স্পোর্টিং একাডেমি শ্রীমঙ্গল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় হতে ৫০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে।
কাবাডি প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় অর্জনকারীদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন ফয়জুল হক মনা, সাইফুর রহমান, কামরুল ইসলাম, দেলওয়ার আহমেদ মজুমদার চমন, আমির হোসেন পারভেজ। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ এবং অভিভাবক বৃন্দ।
11:28 pm, Sunday, 14 June 2026
News Title :
মৌলভীবাজাওে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:26:38 am, Sunday, 14 June 2026
- 11 Time View
Tag :
Popular Post



























