6:38 pm, Sunday, 22 November 2026

আগামীকাল খাসিয়াদের ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জি মাঠে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এই উৎসব।
খাসিয়া বর্ষপঞ্জি অনুসারে এবার ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করবেন এ সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে প্রতিবছর ২৩ নভেম্বর এই বর্ষবিদায় অনুষ্ঠান পালন করে আসছেন খাসিয়ারা। উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথি ও পর্যটকদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
উৎসব উপলক্ষে মাগুরছড়া ফুটবল মাঠের এক পাশে বাঁশের খুঁটি এবং সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মূল আলোচনা সভার মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন সামগ্রীর স্টল। সকালে খাসিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবে যোগ দেবেন।
নতুন প্রজন্মের কাছে খাসিয়া সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি, ঐতিহ্য ও খেলাধুলা তুলে ধরতে রাখা হয়েছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পোশাকে নারী শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার প্রতিযোগিতা, তীর-ধনুক চালানো, গুলতি নিক্ষেপ এবং পান গুছানোর প্রতিযোগিতা। পাশাপাশি নিজস্ব ভাষায় গান পরিবেশনের মধ্য দিয়ে অতিথিদের আনন্দিত করবেন শিল্পীরা।

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্যমতে, ‘সেং কুটস্নেম’ শব্দের বাংলা অর্থ খাসি বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ এই অনুষ্ঠান পালন করে আসছেন। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদযাপিত হচ্ছে।নতুন ভাষা শিখুন
ঐতিহাসিকভাবে ব্রিটিশ আগ্রাসনের সময় খাসি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে কয়েকজন সচেতন খাসি তরুণ ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। ২৩ নভেম্বরের সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই দিনটি প্রতিবছর বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে আসছেন খাসিয়ারা।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারছিয়াং বলেন, “চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ বজায় রেখে বসবাস করে আসছে। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে গেয়ে নিজেদের সংস্কৃতি এ অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটকরা অংশগ্রহণ করেন। খাসি বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় ও ১২৮তম বর্ষকে বরণ করে নেয়া হবে।”

আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে খাসিয়া সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আরও পরিচিতি পাবে। পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

আগামীকাল খাসিয়াদের ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’

Update Time : 11:34:28 am, Sunday, 22 November 2026