2:05 am, Saturday, 7 November 2026

স্বৈরশাসকের সঙ্গে তুলনা, ভাইরাল এআই মিম নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তৈরি হওয়া একের পর এক এআই মিম বেশ ভাইরাল হয়েছিল। এসব মিমে ফ্রান্সের তারকাকে কখনো সামরিক পোশাকে, কখনো সিংহাসনে বসা অবস্থায় দেখা গেছে।

এমনকি সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টালিনসহ বিতর্কিত বিভিন্ন নেতার পাশেও তাকে বসানো হয়েছিল।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এমবাপ্পে।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, এসব মিমের কিছু অংশ মজার হলেও ইতিহাসের ভয়াবহতার সঙ্গে তাকে তুলনা করাটা তার ভালো লাগেনি।
এমবাপ্পে বলেন, ‘এর একটা অংশ মজার, কারণ বোঝা যায় কিছু মানুষ বিষয়টি ভালোভাবেই করেছে।

কিন্তু আরেকটা অংশ একটু কম মজার। কারণ আমরা জানি, ইতিহাসে ওই ধরনের মানুষরা কী ধরনের ক্ষতি করেছে।
’
তিনি আরও বলেন, ‘যারা মানুষ হত্যা করেছে, কিংবা লাখো-কোটি মানুষকে দুর্ভোগে ফেলেছে, তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমি মনে করি না, জীবনে আমি এমন কিছু করেছি। তাই বিষয়টিতে দুই ধরনের অনুভূতি কাজ করে।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে ক্যারিয়ারে ২২ গোল করা এমবাপ্পে মনে করেন, মিমগুলো নিছক হাস্যরসের জন্য তৈরি হলেও এর মধ্য দিয়ে মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার ঘাটতিও প্রকাশ পায়।

ফ্রান্সের এই ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি, এগুলো হালকা মেজাজে করা হয় এবং বিষয়টি এত দূর যায় না। কিন্তু কখনো কখনো এটি মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার অভাবও দেখায়।’

এমবাপ্পেকে তার ফ্রান্স সতীর্থ উসমান দেম্বেলের দেওয়া ‘মবুত’ ডাকনামের কথাও মনে করিয়ে দেওয়া হয়। ‘মবুত’ নামটি সাবেক স্বৈরশাসক মোবুতু সেসে সেকোর নাম থেকে নেওয়া।

তবে এমবাপ্পে জানান, দেম্বেলের দেওয়া ডাকনামটি তিনি ভিন্নভাবে দেখেন।

তিনি বলেন, ‘উসমানের বিষয়টি আলাদা। সে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই নামটি নিয়েছে। তার ক্ষেত্রে এটা শুধুই একটি রসিকতা।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

স্বৈরশাসকের সঙ্গে তুলনা, ভাইরাল এআই মিম নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

Update Time : 08:06:06 am, Saturday, 12 September 2026