5:09 pm, Wednesday, 25 November 2026

মৌলভীবাজারের রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল ও ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী

বিকুল চক্রবর্তী : মৌলভীবাজারের রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল ও ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী এলক্সেন্ডা এ ক্যালিভেনিও। এ সময় তিনি রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া এবং বৃত্তি সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য ও পরামর্শ প্রদান করেন।
ঢাকায় রাশিয়ান হাউস রাশিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত একটি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিষ্ঠানটি কাজ করে।

তিনি বলেন, এটি ১৯৭৪ সালে ‘সোভিয়েত কালচারাল সেন্টার’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। যেখানে রুশ ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে। এ ছাড়াও এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে রাশিয়ান হাউস বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়া সরকারের দেওয়া বিভিন্ন শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য প্রদান ও এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদনে সহায়তা করে। তিনি বলেন, বাংলাদেশের অনেক শিক্ষার্থী এই সুযোগ গ্রহন করে। মৌলভীবাজারের শিক্ষার্থীদেরও তিনি এই সুযোগ গ্রহনের আহবান জানান।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি মশিউর রহমান রিপন এর সভাপতিত্বে ও সেক্রেটারী বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রোটারিয়ান ডা: সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর মো: ফয়সাল হোসেন ও বিরামপুর সরকারী প্রাথমিকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন।

পরে ফার্স্ট সেক্রেটারী বিদ্যালয়ের সকল ক্লাস পরিদর্শন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারের রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল ও ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী

মৌলভীবাজারের রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল ও ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী

Update Time : 10:46:03 am, Wednesday, 25 November 2026