4:05 am, Monday, 23 November 2026

নাইজেরিয়ায় ১৬ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার নাইজার প্রদেশের একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা। বা’য়ারে গ্রামে চালানো এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিম মাতানে বিবিসিকে জানিয়েছেন, গত বুধবার ভোরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে হামলাকারীরা। হামলার সময় এক পথিক এগিয়ে এলে তাকেও গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা হামলাকারীরা।

ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।

পার্শ্ববর্তী কাতসিনা প্রদেশে বন্দুকধারীদের অপর একটি দল সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, তারা রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিশনার রাবে নাসিরের মৃত্যুর ঘটনা তদন্ত করছে।

নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে বন্দুকধারীরা।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

নাইজেরিয়ায় ১৬ জনকে গুলি করে হত্যা

Update Time : 06:41:40 am, Saturday, 11 December 2021