10:25 am, Wednesday, 18 November 2026

স্ত্রী-পুত্রসহ সোনু নিগময় করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। স্ত্রী, পুত্রসহ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন এই গায়ক।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন সোনু। তিনি বলেন, ‘আমার মনে হয় এখন আমাদের কোভিড নিয়েই বাঁচতে হবে। আমি অনেকবার ভাইরাল জ্বর নিয়ে কনসার্টে লাইভ পারফর্ম করেছি, গলা খারাপ থেকেছে, কিন্তু কোভিড তার চেয়ে অনেক ভালো, আমি মরে যাচ্ছি না।’

বিশ্বে দিন দিন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বলিউড ও ভারতীয় বাংলা সিনেমার অনেক তারকাও রয়েছেন।

সোনু নিগম বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। যেহেতু তার স্ত্রী, ছেলে এবং পরিবারের অন্য সদস্যরাও কোভিড পজিটিভ, তাই সবার সঙ্গে আরো বেশি করে সময় কাটাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। তার মতে এটি ‘হ্যাপি কোভিড ফ্যামিলি’।

ভারতে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল সোনুর। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় তা সম্ভব হয়নি। তার পরিবর্তে এতে গেয়েছেন গায়ক শান। অন্যদিকে, একটি রিয়েলিটি শোয়ে তার পরিবর্তে বিচারকের দায়িত্ব পালন করবেন অনু মালিক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্ত্রী-পুত্রসহ সোনু নিগময় করোনায় আক্রান্ত

Update Time : 09:56:16 am, Wednesday, 5 January 2022