মিজানুর রহমান: মৌলভীবাজার জেলার দেওয়ানী ও ফৌজদারী আদালত সমূহে নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাবৃন্দগন জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সৌজন্য সাক্ষাৎ ও যোগদানপত্র উপস্থাপন করেছেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাবৃন্দ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সাথে সাক্ষাৎ করেন এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়োগপত্র উপস্থাপন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৌলভীবাজার তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক, নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর রাধাপদ দেব সজল, অতিরিক্ত পিপি ভুবনেশ্বর পুরকায়স্থসহ অন্যান্য পাবলিক প্রসিকিউটর ও সরকারি কৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র গ্রহণ শেষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আগামী দিনে সরকারি স্বার্থ সংরক্ষণ এবং জেলার গরীব দুঃখী মানুষের ন্যায় বিচার প্রাপ্তিতে নবনিযুক্ত আইন কর্মকর্তা সমূহকে একযোগে কাজ করে যেতে বলেন।

নিজস্ব প্রতিবেদক 






















