ক্রীড়া ডেস্ক : বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে দিনের একমাত্র ম্যাচে। ম্যাচ জিতলে ফাইনালে, হারলে বাদ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক আফিফ হোসেন। টসে হেরে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও জানিয়েছেন টস জিতলে ব্যাটিংই নিতেন।
প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে যাওয়ায় কুমিল্লাকে খেলতে হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এই ম্যাচে খেলা হচ্ছে না গত ম্যাচের একাদশে থাকা মাহিদুল ইসলাম ও নাহিদুল ইসলামের। খেলছেন আরিফুল হক ও আবু হায়দার রনি।
এলিমিনেটরের ম্যাচে চট্টগ্রামের একাদশে ছিলেন না ওপেনার উইল জ্যাকস। ফুড পয়জনিং এর কারণে খেলতে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের একাদশে ফিরেছেন। জ্যাকসের ফেরায় বাদ পড়েছেন কেনার লুইস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী (উইকেট রক্ষক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, জাকির হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেট রক্ষক), আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী ও ফাফ ডু প্লেসিস।

নিজস্ব প্রতিবেদক 




























