5:08 am, Wednesday, 15 July 2026

রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পেলেন যাঁরা

বিনোদন ডেস্ক :: রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন নিয়ে এ যাবৎ কম জল ঘোলা হয়নি। এর আগে গোপনে চলতে গিয়ে বিভিন্ন সময়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন এ দুই তারাকা। সব অপেক্ষার পালা শেষ। এখন বলিউডজুড়ে চলছে রণবীর-আলিয়ার রাজকীয় বিয়ের প্রস্তুত।

চলতি মাসের ১৭ তারিখ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই জুটি। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৩ তারিখ থেকে। রাজকীয় এই বিয়েতে কারা দাওয়াত পাচ্ছেন এই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

জানা গেছে, ভারতীয় সিনেমার বড় বড় তারকারা উপস্থিত থাকবেন রণবীর-আলিয়ার বিয়েতে। এদের মধ্যে রয়েছে বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় নীলা ভানসালি, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, ও অয়ন মুখোপাধ্যায়।

আলিয়ার খুব ভালো বন্ধু অভিনেতা বরুণ ধাওয়ান। তিনিও স্ত্রী নাতাশাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে থাকছেন নিমন্ত্রিতদের তালিকায়। বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জোয়া আখতার, মাসাবা গুপ্তা, আকাঙ্ক্ষা রঞ্জন, করণ জোহার, মণীশ মালহোত্রার মতো জনপ্রিয় মুখ।

এছাড়াও উপস্থিত থাকবেন, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর। বলিউডের কিং খান শাহরুখ খানেরও এই বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিয়েতেই শেষ নয়, রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে আলিয়া ও রণবীরের। সেখানে নিমন্ত্রিত থাকবেন রণবীর সিং, দীপিকা পাডুকোনসহ আরও অনেকে।

ঋষি কাপুর এবং নিতু কাপুরের মতোই চেম্বুরের আরকে হাউসে দুজন ঘর বাঁধার শপথবাক্য পাঠ করবেন বলে ঠিক করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পেলেন যাঁরা

Update Time : 12:17:55 pm, Wednesday, 6 April 2022