10:21 pm, Wednesday, 8 July 2026

আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের আগে ও পরে যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক :: বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের গণ্ডি পেরিয়ে সামাজিকমাধ্যমেও। প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশে সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

তাদেরই একজন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা।

দলের হয়ে একটি গোল করেন অধিনায়ক লিওনেল মেসি, আরেকটি গোলে রাখেন অ্যাসিস্ট। পরে নাটকীয় মুহূর্তে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
প্রিয় দলের এমন দুর্দান্ত জয়ের পর নিজের স্বভাবসুলভ রসিকতায় সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমণি।

ম্যাচ শুরুর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসপাতালের বেডে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ।

তবে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর যেন আর নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। ম্যাচ শেষ হতেই আরেকটি পোস্টে মজার ছলে লেখেন, মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে।

পরীমণির এমন রসিকতাপূর্ণ পোস্ট মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। মন্তব্যের ঘরে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি আর্জেন্টিনার জয় উদযাপন করেন। কেউ কেউ আবার লেখেন, মেসির গোলই যেন তার জন্য সবচেয়ে বড় ওষুধ হয়ে উঠেছে।

বিশ্বকাপ ঘিরে প্রতিদিনই সামাজিকমাধ্যমে প্রিয় দলকে নিয়ে সরব হচ্ছেন দেশের তারকারা। সেই তালিকায় এবার ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক পোস্ট দিয়ে নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়িকা পরীমণি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কাউয়াদিঘি হাওরের পানি দ্রুত নিষ্কাষণ করে ধান রুপনের সুযোগ তৈরী করে দেওয়ার দাবিতে মানববন্ধন

আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের আগে ও পরে যা বললেন পরীমণি

Update Time : 09:35:59 am, Wednesday, 8 July 2026