2:30 am, Friday, 22 May 2026

প্রকাশ্যে ‘তুফানের’ টিজার

ডেস্ক রিপোর্ট ::আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে আজ। মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘তুফান’ সিনেমার টিজার শেয়ার করেন শাকিব নিজেই।

১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে যেন ঝড় তুলেছেন শাকিব।
টিজারের শুরুতেই অস্ত্র হাতে ধরা দিলেন নায়ক। পুরো ভিডিওজুড়েই নায়কের দাপট চোখে পড়ে। এর আগে কখনোই শাকিবকে এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা।

এসময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…..এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। তার দুর্দান্ত লুকে মুগ্ধ অনুরাগীরা। শেষে অবশ্য এক ঝলক দেখা মেলে চঞ্চল চৌধুরীর।

তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হেহেহেহে….’। এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব।

তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা ‘তুফান’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাকিব খান এবং তার বিপরীতে মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। এছাড়াও জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে রয়েছেন এই সিনেমায়।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

প্রকাশ্যে ‘তুফানের’ টিজার

Update Time : 07:16:21 am, Wednesday, 8 May 2024