6:41 am, Wednesday, 18 November 2026

সাব্বিরের সেঞ্চুরি ও নাবিলের ৫ উইকেটে লিজেন্ডসের জয়

ক্রীড়া ডেস্ক : সাব্বির রহমানের সেঞ্চুরির পর বোলিংয়ে নাবিল সামাদের ৫ উইকেটের সুবাদে রূপগঞ্জ টাইগার্সকে ৫৫ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এতে চলমান ডিপিএলের সুপার লিগের প্রথম ম্যাচেই জয় পেল দলটি।

এদিন প্রায় তিন বছর পর সেঞ্চুরির দেখা পান সাব্বির। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩২৫ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব থামে ২৭০ রানে।

দলীয় ৩৩ রানে দুই ওপেনারকে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন সাব্বির রহমান ও নাঈম ইসলাম। ফর্মে থাকা নাঈম আজ রান তুলতে হিমশিম খেয়েছেন। ধীরগতির ইনিংস খেলে ৬৭ বলে ৩৩ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়েন সাব্বির ও চিরাগ জানি। সেঞ্চুরি হাঁকিয়ে সাব্বির ফিরলে ভাঙে চতুর্থ উইকেটের জুটি। ২০১৯ সালের পর এই প্রথম সেঞ্চুরি পেলেন সাব্বির। ১১১ বলে ১২৫ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। আটটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ৬৬ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চিরাগ। তার ব্যাট থেকে আসে চারটি চার ও সাতটি ছক্কা।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। রূপগঞ্জ টাইগার্সের হেয়ে দুইটি উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ টাইগার্স। দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফিরে যান রূপগঞ্জ টাইগার্সের পাঁচ ব্যাটার। ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়েন সাদ নাসিম ও মোহাম্মদ শরিফউল্লাহ। শরিফউল্লাহ আউট হলে ভাঙে এই জুটি। শেষ দিকে মুগ্ধ করেন ১৩ বলে ২৩ রান।

নির্ধারিত ৫০ ওভারে রূপগঞ্জ টাইগার্স থামে ২৭০ রানে। সেঞ্চুরি হাঁকিয়ে ১১৬ রানে অপরাজিত থাকেন সাদ। লিজেন্ডস অব রূপগঞ্জ পায় ৫৫ রানের জয়। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে নাবিল সামাদ পাঁচটি এবং সঞ্জিত সাহা নেন দুটি করে উইকেট।

Tag :
About Author Information

Sirajul Islam

সাব্বিরের সেঞ্চুরি ও নাবিলের ৫ উইকেটে লিজেন্ডসের জয়

Update Time : 07:29:46 am, Tuesday, 19 April 2022