1:41 pm, Wednesday, 18 November 2026

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে সরকার

ডেস্ক রিপোর্ট :: সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে উদ্দেশ্যমূলক ভাবে নিউমার্কেট এলাকায় সংঘর্ষ বাধিয়ে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে সরকার। প্রকৃত আসামিদের আড়াল করতেই বিএনপির নেতাকর্মীদের ধরা হচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

নিউমার্কেটের ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষে দুজনের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে মির্জা ফখরুল বলেন, হত্যাকারী হেলমেট বাহিনীকে গ্রেফতার না করে বিএনপি নেতাদের গ্রেফতার ও মামলা দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। এই ঘটনাই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা কতটা নাজুক। বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ২৬শে এপ্রিল সারা দেশের সব মহানগরে বিএনপি প্রতিবাদ সভা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
About Author Information

Sirajul Islam

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে সরকার

Update Time : 01:41:43 pm, Saturday, 23 April 2022