1:08 am, Wednesday, 18 November 2026

জ্যাকলিনের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে যে কারণে

বিনোদন ডেস্ক :: শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।

শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ইডি এবার তলব করল।

জানা গেছে, প্রায় সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিকানা রয়েছে তার।

যার মধ্যে ৫ কোটি ৭১ লাখ টাকার সম্পদ সুকেশই তাকে উপহার দিয়েছিলেন, কালো টাকা সাদা করতে। ইডির অনুমান, সুকেশ তোলাবাজির অর্থ ব্যবহার করেই জ্যাকলিনের জন্য উপহার কিনেছেন।

শুধু তাই নয়, তিনি জ্যাকলিনের পরিবারের সদস্যদের জন্যও ১৭৩,০০০ মার্কিন ডলার এবং প্রায় ২৭,০০০ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি খরচ করেছেন। যার সবটাই বেআইনি পথে উপার্জন করা বলে জানা গেছে। অতএব সেই সমস্ত সম্পত্তি এখন বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

ওদিকে সুকেশের নামও অপরাধের খাতায় পরপর। রাজনীতিবিদ টিটিভি ধীনাকরণের সঙ্গে একটি পাঁচ বছরের পুরনো প্রতারণার মামলায় নাম জড়িয়ে রয়েছে সুকেশের। এবছর ৪ এপ্রিল তাকে গ্রেফতার করে ইডি।

এদিকে গত বছর, ছদ্মবেশে দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২১৫ কোটি টাকা তোলার জন্য সুকেশকে গ্রেফতার করেছিল ইডি। তার সঙ্গে এবার জ্যাকলিনের নাম জড়াতে নতুন করে শোরগোল পড়ল।

Tag :
About Author Information

Sirajul Islam

জ্যাকলিনের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে যে কারণে

Update Time : 01:02:44 pm, Sunday, 1 May 2022