2:40 am, Wednesday, 18 November 2026

শাহজালালে ১ কেজি স্বর্ণসহ নারী আটক

ডেস্ক রিপোর্ট :: প্রায় এক কেজি স্বর্ণসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ শনিবার দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকামুখী বিমান বাংলাদেশের ফ্লাইট থেকে এ স্বর্ণ জব্দ করা হয়েছে।

গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন সংস্থাটির রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম। কাস্টমস গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মোসা. মাসুমা বেগম বাদী হয়ে এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন।

এদিন সকাল সাড়ে ১০টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের নজরদারিতে রাখা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মোর্শেদা বেগম নামের যাত্রীকে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে কালো টেপে মোড়ানো ৯টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ হাজার ৪৪ গ্রাম, যার বাজারমূল্য ৭৩ লাখ ৮ হাজার টাকা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শাহজালালে ১ কেজি স্বর্ণসহ নারী আটক

Update Time : 01:39:51 pm, Saturday, 4 June 2022