3:57 am, Friday, 22 May 2026

করোনা সংক্রমণ আবার বাড়ছে, সতর্ক থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। গতকাল (রোববার) ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। আমাদের সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিষয়টি ভুলে গেলে চলবে না। মাস্কপাড়া ভুলে গেলে চলবে না, আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই।

মন্ত্রী বলেন, কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যদি অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।

জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি মাস্ক পড়বেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

করোনা সংক্রমণ আবার বাড়ছে, সতর্ক থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 09:13:29 am, Monday, 13 June 2022