10:02 am, Wednesday, 18 November 2026

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

রাজু দত্ত :: মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শুক্রবার(১৯ আগস্ট) বেলা ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়ি প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দূর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ্য ড. মো: আব্দুস শহীদ এমপি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় শোভাযাত্রায় গেষ্ট অফ অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ভানুগাছ পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলার আদমপুর, মাধবপুর, ও পাত্রখোলা চা বাগান সহ বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত

Update Time : 09:47:14 am, Friday, 19 August 2022