শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ড এবং শ্রীমঙ্গল পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ৭২০০ জনকে ১ম ডোজ ভ্যাকসিন প্রদান কর্মসূচির আনুুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
আজ সকালে শ্রীমঙ্গল উপজেলায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, পৌর মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।
আজ ৭ আগস্ট যারা টিকা নিচ্ছেন, তারা আগামী ৭ সেপ্টেম্বর একই কেন্দ্র থেকে ২য় ডোজ টিকা নিবেন।

নিজস্ব প্রতিবেদক 






















