5:14 am, Friday, 22 May 2026

কন্যাসন্তানের মা হতে হচ্ছেন মাহি

ডেস্ক রিপোর্ট : ঢাকাই চলচ্চিত্রের কয়েকজন চিত্রনায়িকা সম্প্রতি মা হওয়ার খবর দিলেন। পরীমনি, বুবলীর ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। এবার মাহিয়া মাহি জানালেন তার ঘর আলো করে আসছে কন্যা।

মাহিয়া মাহি মাতৃত্বকালীন অবসরে আছেন। সিনেমার শুটিং থেকে দূরে রয়েছেন। মাহি বলেন, ‘আমি জানি আমার মেয়ে হবে। নাম ঠিক করেছি ফারিশতা।’

মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে (৭ অক্টোবর) এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি।

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর-যতেœ দিন কাটছে তার। চলমান সময় প্রসঙ্গে মাহি বলেন, আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কন্যাসন্তানের মা হতে হচ্ছেন মাহি

Update Time : 06:59:11 am, Sunday, 9 October 2022