2:40 pm, Wednesday, 18 November 2026

খালেদার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে খালেদার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হবে। তবে পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদের আবেদন পেলেই সরকার তা আবারও বাড়াবে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪৭তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।এ সময় বিচারকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঋণখেলাপিরা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই ঋণখেলাপিদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া মামলার শুনানিতে ঋণখেলাপিদের অযৌক্তির সময় দেয়া থেকে বিরত থাকতে হবে।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে ঋণ খেলাপের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে। বিচারিক কার্যক্রম নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার পেতে প্রতিদিন লাখো মানুষ আদালতের বারান্দায় ধরনা দিচ্ছে। আপনাদের দ্রুত বিচার (রায়) দিয়ে তাদের দুঃখ দূর করতে হবে। বিচারকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, পদের কথা চিন্তা করে মনের কথা সবসময় বলা যাবে না, সংযত হতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

জোড়া গোল করে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন নিকো পাজ

খালেদার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে: আইনমন্ত্রী

Update Time : 06:39:38 am, Saturday, 10 September 2022