1:51 pm, Wednesday, 18 November 2026

আকুয়া-সাদায় পরীমণির অন্যরকম জন্মদিন, পাচ্ছেন বিশেষ উপহার

ডেস্ক রিপোর্ট : ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। লাস্যময়ী এ নায়িকার জন্মদিন মানেই নতুনত্ব। কারণ প্রতিবার তার জন্মদিনের অনুষ্ঠানিকতায় থাকে ভিন্নতা। এবারো জমকালো আয়োজনে জন্মদিন পালনের প্রস্তুতি চলছে। এবারের জন্মদিন তার জীবনের একটি বিশেষ জন্মদিন হতে চলছে।

কারণ এবার পরী একা নয়, স্বামী-সন্তান আছে তার সঙ্গে। তাই আনন্দের মাত্রা একটু বেশিই বলা চলে। সেই সঙ্গে থাকছে বিনোদনপ্রেমী মানুষের জন্য একটি চমক। আর তা হলো আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ হবে সেদিন। শরিফ আলদ্বীনের কথা ও নাজির মাহামুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। বলা যায়, নায়িকার জন্মদিনে নির্মাতার বিশেষ উপহার।

মা হওয়ার পর পরীমণির এটি প্রথম জন্মদিন। তাই স্বামী-সন্তান নিয়ে তার সাজ অবশ্যই আমন্ত্রিত অতিথিদের নজর কাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এ ছাড়া পরীর জন্মদিনের অনুষ্ঠানে ছেলেদের আকুয়া ও মেয়েদের সাদা রঙের পোশাক পরে আসার অনুরোধ করা হয়েছে।

এর আগে পরী নিজের জন্মদিনে ভিন্নরকম পোশাকে আমন্ত্রিত অতিথিদের নজর কাড়েন। কখনো ময়ূর তো কখনো তামিল লুকে হাজির হয়ে মঞ্চ মাতান। তাই ২৪ অক্টোবর নিজের জন্মদিনে তিনি কী পোশাক পরবেন তা নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই।

এদিকে, সম্প্রতি পরীমণি অভিনীত ‘মা’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি নতুন বছরের শুরুতে মুক্তির ইচ্ছে রয়েছে প্রযোজকের।

বর্তমানে পরীমণি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, শফিক হাসানের ‘বাহাদুরি’ নামের সিনেমাগুলো। এ ছাড়াও নির্মাণাধীন রয়েছে ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমা দুটি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আকুয়া-সাদায় পরীমণির অন্যরকম জন্মদিন, পাচ্ছেন বিশেষ উপহার

Update Time : 07:11:43 am, Sunday, 23 October 2022