8:06 am, Wednesday, 22 April 2026

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক::শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয় থাকা অত্যন্ত দুঃখজনক। সুস্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও যারা এটা করেছেন, তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া থাকে প্রশ্ন তৈরির ক্ষেত্রে অবশ্যই যেন কোনো ধরনের সাম্প্রদায়িকতার কোনো কিছু না থাকে। খুবই দুঃখজনক, কোনো একজন প্রশ্নকর্তা হয়ত এই প্রশ্নটি করেছেন। যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও হয়ত কোনো কারণে এড়িয়ে গেছে। তিনিও হয়ত স্বাভাবিকভাবে বিষয়টি নিয়েছেন। আমরা চিহ্নিত করছি এই প্রশ্নটি কে করেছেন এবং কে মডারেট করেছেন। আমরা তাদের খুঁজে বের করে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Update Time : 12:59:35 pm, Monday, 7 November 2022