10:58 pm, Thursday, 21 May 2026

রকেট হামলার জবাবে লেবাননে ইসরায়েলি বাহিনীর কামান হামলা

আন্তর্জাতিক ডেস্ক :: ইসরায়েল লেবাননে কামান হামলা চালিয়েছে। প্রতিবেশী এ দেশ থেকে রকেট হামলার জবাবে ইসরায়েলের গোলন্দাজ বাহিনী সোমবার এ হামলা চালায়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছয়টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছে। এসব রকেট ইসরায়েলি সীমান্ত পাড়ি দিতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, রকেট হামলার উৎস লক্ষ্য করে গোলন্দাজ বাহিনী পাল্টা কামান হামলা চালিয়েছে।

লেবাননের সেনা সূত্র বলছে, তাদের ভূখন্ডের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েল লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষী মিশন এক টুইট বার্তায় ওই এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে।

গত সপ্তাহে গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র রূপ নেওয়ার পর থেকে লেবানিজ ভূখন্ড থেকে তেলআবিব লক্ষ্য করে এটি দ্বিতীয় রকেট হামলার ঘটনা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

রকেট হামলার জবাবে লেবাননে ইসরায়েলি বাহিনীর কামান হামলা

Update Time : 07:32:39 am, Tuesday, 18 May 2021