3:52 am, Saturday, 18 April 2026

ঋতাভরী চক্রবর্তীর রূপের ছটায় মুগ্ধ নেটিজেনরা

বিনোদন ডেস্ক : মায়া মাখানো চোখে কাজলের টান। ডিপ নেক ব্লাউজ। শরীরে জড়িয়ে প্রিন্টেড শাড়ি। আর গলায় মুক্তোর মালা। সাদা-কালোর আবহে এভাবেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। টলিউড সুন্দরীর রূপের ছটায় মুগ্ধ নেটিজেনরা। ছবি দেখে কেউ তার মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করলেন, কেউ দিলেন মধুবালা তকমা।

‘দম ভর যো উধর মুহ ফেরে…’ ক্যাপশনে এই গানের কথা লিখেই শিলাদিত্য দত্তর তোলা ছবিগুলি আপলোড করেছেন ঋতাভরী। তাতেই শোরগোল পড়ে গেছে। ‘একেবারে সুচিত্রা সেনের মতো দেখতে লাগছে’ এমন কথা লেখা হয়েছে ঋতাভরীর পোস্টের কমেন্ট বক্সে। কেউ আবার তার এই নতুন রূপকে মধুবালার সঙ্গে তুলনা করেছেন।

যে গানের লাইন ঋতাভরী নিজের পোস্টের ক্যাপশনে ব্যবহার করেছেন তা আদতে ১৯৫১ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারা’ সিনেমার। নিজের পরিচালনায় সে সিনেমায় অভিনেত্রী নার্গিসের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাজ কাপুর। আর শৈলেন্দ্রর সুরারোপিত গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং মুকেশ।

গত বছর মার্চে ঋতাভরীর অস্ত্রোপচার হয়। সেই সময়টা বড্ড কঠিন ছিল অভিনেত্রীর কাছে। মানসিক অবসাদের পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু হার মানতে শেখেননি ঋতাভরী। আবারও ফেরেন ক্যামেরার সামনে। জানান, কাছের মানুষ হিসেবে মনোবিদ ডা. তথাগত চট্টোপাধ্যায়কে পেয়ে গিয়েছেন তিনি।

এর মধ্যেই আবার বাড়ন্ত ওজনের জন্য কটাক্ষের শিকার হন অভিনেত্রী। তবে তাতে দমে যাওয়ার পাত্রী ঋতাভরী নন। ক্যামেরার সামনে তিনি দ্বিধাহীন। আগামী সিনেমা ‘ফাটাফাটি’তেও প্লাস সাইজের মডেলের ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী। বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

ঋতাভরী চক্রবর্তীর রূপের ছটায় মুগ্ধ নেটিজেনরা

Update Time : 06:39:08 am, Monday, 12 December 2022