9:24 pm, Friday, 22 May 2026

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিগ বি

ডেস্ক রিপোর্ট :: মানুষ মাত্রই ভুল। অমিতাভ বচ্চন মহাতারকা বলে কি তার ভুল হতে পারে না? তারও ভুল হয়। এবার এমনই এক ভুলের মুখোমুখি হলেন তিনি। লজ্জিত হয়ে চাইলেন ক্ষমা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অমিতাভ এই ভুল করেছেন টুইটারে। নিজের টুইটারে করা পোস্টগুলোর সঙ্গে ক্রমিক নাম্বার দিয়ে থাকেন তিনি। নতুন একটি টুইটে বেশকিছু ক্রমিক নাম্বারে ভুল করেছেন বলে জানিয়েছেন বিগ বি।
এ প্রসঙ্গে অমিতাভ নিজের টুইটারে লেখেন, ‘টি 4515 – একটি ভয়ঙ্কর ত্রুটি! আমার সমস্ত টি নাম্বার ভুল হয়েছে শেষের সঠিক টি-৪৫১৫-কে ছাড়া (এটি সঠিক)। তারপরের সবগুলো ভুল। টি ৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬, ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯. ৫৪৩০-র হওয়া উচিত ছিল টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ২৫২১। ক্ষমা চাইছি!!’

তবে বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি নেটাগরিকরা। অমিতাভের এই পোস্ট হাসির জোগান দিচ্ছে তাদের। ফলস্বরূপ মন্তব্যের ঘরে পড়েছে নানা ধরনের হাস্যকর ও ব্যঙ্গাত্মক জবাব।
একজন লিখেছেন, ধন্যবাদ স্যার সব ঠিক করে দেওয়ার জন্য। আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ ব্যালেন্স শিট মিলছিল না।’ অন্য আরেকজন লিখেছেন, ‘ভাগ্যিস স্যার আপনি ঠিক করে দিলেন, নাহলে আমার রাতে ঘুম হতো না। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি অমিতাভ।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিগ বি

Update Time : 06:30:21 am, Monday, 9 January 2023