কুলাউড়ায় প্রতিনিধি:: সমাজে পিছিঁয়ে পড়া মানুষের কল্যানে কাজ করা আমাদের লক্ষ এই স্লোগানে কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের পৃথিম পাশা গ্রামে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ালো পুওর ফাউন্ডেশন। অসহায় মানুষের মধ্যে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।১৮ জানুয়ারী বুধবার বিকেলে পৃথিম পাশা গ্রামে দুবাই প্রবাসী সালামত আলী,প্রবাসী আতিক,কাদির ও সামাজিক সংগঠন পুওর ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।পুওর ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু পরিচালনায় ও পৃথিম পাশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৃথিম পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান।বিশেষ অতিথির বক্তব্য দেন পৃথিম পাশা ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, শিক্ষা বিষয়ক সম্পাদক মহি উদ্দিন জুয়েল,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এস এম লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদির,সমাজ সেবক আব্দুল আহাদ ও রাজু।এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নবীনলীগের সহ সভাপতি আলী আশরাফ তারা, জাবিদ হুসেন, ময়জুল,সুলতান,মারুফ প্রমুখ।
11:23 am, Wednesday, 18 November 2026
News Title :
কুলাউড়ায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:34:10 am, Wednesday, 18 January 2023
- 416 Time View
Tag :
Popular Post





























