7:13 am, Thursday, 21 May 2026

এবার বুবলীকে ঘিরে অপু-বর্ষার দ্বন্দ্ব

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলী। এর মধ্যে অপু বিশ্বাস সাবেক, তবে বুবলী বর্তমান নাকি সাবেক তা এখনো প্রকাশ্য না। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নাম উল্লেখ না করেই দ্বন্দ্বে জড়ান এই দুই নায়িকা।

এবার সেই দ্বন্দ্বের সঙ্গে জড়িয়ে পড়ল আরেক নাম।
আর তিনি হলেন চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। এর সূত্রপাত বর্ষার একটি ফেসবুক পোস্ট ঘিরে। গতকাল রোববার বুবলীর একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন বর্ষা। সেই ছবিতে বুবলীর কোলে রয়েছে তার সন্তান বীর।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে বর্ষা লেখেন, ‘সুন্দর’। বর্ষার সেই পোস্টটি আবার শেয়ার করেছেন বুবলী।

এদিকে বুবলীর এই পোস্টের আগে আজ সকালে ফেসবুকে একটি ইউটিউব ভিডিও লিংক শেয়ার করেছেন অপু বিশ্বাস। যে ভিডিওটির শিরোনাম- ‘অনন্ত জলিলের মেয়ের হলুদ রাত। ’

ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন। অপুর সেই পোস্টে একজন লিখেছেন, ‘আর এই ভিডিও সত্য, তবে ক্যাপশনটা মিথ্যা- কারও বিয়েতে গেলে তার ছেলের বিয়েতে গেছে তার মেয়ের বিয়েতে গেছে এটা ভাবা ঠিক?’

তবে নেটিজেনদের বেশিরভাগই মন্তব্যে জানাচ্ছেন, বুবলীর ছবি শেয়ার দেয়ার কারণেই অনন্ত জলিলের এই ভিডিও শেয়ার করেছেন অপু।

একজন লিখেছেন, ‘অপু ভীষণ বুদ্ধিমতী। ’ অন্য একজন লিখেছেন, ‘ছবিতে ছবিতে প্রতিবাদ। ’ কেউ আবার তিনজনের পোস্টের স্ক্রিনশট কোলাজ করে লিখেছেন, ‘আগুন লেগেছে। ’

অপুর পোস্টে এমন অসংখ্য মন্তব্যে নেটিজেনরাও জানান দিচ্ছেন, এই তিন চিত্রনায়িকার দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

এবার বুবলীকে ঘিরে অপু-বর্ষার দ্বন্দ্ব

Update Time : 07:23:19 am, Tuesday, 7 March 2023