2:49 pm, Wednesday, 18 November 2026

মহানগরীর সব থানা ও উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি আজ

ডেস্ক রিপোর্ট : সব মহানগর ও জেলা সদরে অবস্থান কর্মসূচির পর এবার মহানগরীর সব থানা এবং সব উপজেলায় দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে শনিবার (৮ এপ্রিল) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি হবে।

বিএনপি সূত্রে জানা যায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি থানায় এবং সাড়ে ৫ শ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬ শ স্থানে একযোগে এই অবস্থান কর্মসূচি হবে। কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। ইতিমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে।

পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সেটা পরিবর্তন করা হয়েছে। এখন বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শুক্রবার (৭ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে সারাদেশের মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

প্রতিটা থানা বিএনপিকে নিজ নিজ থানার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে দলটি।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা বিভিন্ন দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মহানগরীর সব থানা ও উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি আজ

Update Time : 07:28:24 am, Saturday, 8 April 2023