4:40 am, Wednesday, 18 November 2026

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ০১

সোলেমান আহমেদ মানিক,: বজ্রপাতে শ্রীমঙ্গলে ১জন ও কমলগঞ্জে গরুসহ ১জন নিহত ও শ্রীমঙ্গলে অপর আরেকজন আহত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার ২৩ এপ্রিল/২৩ইং লালবাগ এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই রিয়াজ উদ্দিন নামের একজনের মৃত্যু ও হায়দার মিয়া নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া কমলগঞ্জের মঙ্গলপুর এলাকায়ও বজ্রপাতে সোম শব্দকর নামের ১জন তার সাথের গরুসহ মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মিঠুন জানান নিহতের দাফনের জন্য সরকারের পক্ষথেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা পৌঁছে দিয়েছেন, এবং পরবর্তীতে আরও সহযোগিতা পৌঁছে দিবেন। এবং আহত ব্যক্তির চিকিৎসা সরকারি ভাবেই করা হবে। তিনি উনাদের সাথে যোগাযোগ করছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সকালে ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারের কাছে সহযোগিতা পৌঁছে দিবেন।
Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ০১

Update Time : 07:03:41 am, Sunday, 23 April 2023