2:36 pm, Friday, 14 August 2026

নওগাঁয় এক কেন্দ্রের সব পরীক্ষার্থী ভুয়া, সচিবসহ আটক ৫৮

ডেস্ক রিপোর্ট : নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রে ৫৭ দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নজিরবিহীন এই প্রক্সিকাণ্ড ঘটেছে নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনা তদন্তে যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, এর আগে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করে ওই শিক্ষার্থীরা। আজ পরীক্ষা দিতে এসে তারা ধরা পড়ে।

গত ১৫ ফেব্রুয়ারি মাদরাসা বোর্ডের অধীন শুরু হয়েছে এবারের দাখিল পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ ও ছাত্রী ৩১ হাজার ৫৩২।

দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। ১৬-৩০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

নওগাঁয় এক কেন্দ্রের সব পরীক্ষার্থী ভুয়া, সচিবসহ আটক ৫৮

Update Time : 07:59:27 am, Tuesday, 20 February 2024