8:13 pm, Tuesday, 21 April 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ভারতের

ডেস্ক রিপোর্ট : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারত। দীর্ঘদিন পর দলে ফিরলেন আজিঙ্কা রাহানে। ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও নির্বাচকরা আস্থায় রেখেছেন লোকেশ রাহুলকেও। যথারীতি অধিনায়কত্ব সামলাবেন রোহিত শর্মা।

আইপিএলে এবার দুর্দান্ত ফর্মে আছেন রাহানে। যেন নতুন করে জীবন ফিরে পেয়েছেন তিনি। পাঁচ ম্যাচ খেলে ২০৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ২০০ ছুঁই ছুঁই। ফরম্যাট যদিও ভিন্ন, তবুও রাহানের টেস্ট দলে ফেরার পেছনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে তার আইপিএল ফর্ম। রঞ্জি ট্রফির গত আসরেও দারুণভাবে হেসেছে তার। দুই সেঞ্চুরিসহ ৫৭.৬৩ গড়ে ৬৩৪ রান করেন তিনি। ছিলেন দলের (মুম্বাই) সর্বোচ্চ রান সংগ্রাহক।

শ্রেয়াস আইয়ার ইনজুরিতে পড়ায় মিডল অর্ডারে একটি জায়গা খালিই ছিল। বিদেশের মাটিতে নিজের অতীত ইতিহাস দিয়ে হয়তো সেই জায়গাটা লুফে নেবেন রাহানে। সাদা পোশাকে তার ১২ সেঞ্চুরির মধ্যে আটটিই বিদেশের মাটিতে। এদিকে আইয়ারের মতো ইনজুরির কারণে দলে ফেরা হয়নি পেসার জাসপ্রিত বুমরাহর। দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব।

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত।

১৫ সদস্যের দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা ভারতের

Update Time : 08:37:36 am, Tuesday, 25 April 2023