1:31 pm, Wednesday, 18 November 2026

ঝিনাইদহে গাড়ীচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

ডেস্ক রিপোট:ঝিনাইদহের কোটচাঁদপুর ব্যাটারিচালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কোটচাঁদপুরে কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকু মনি (৭), একই উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০) ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনর ছেলে রাফান (১১)।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, সকালে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানে করে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

কোটচাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারুণি পাশা বলেন, আহত যারা এসেছিলেন, তাদের মধ্য থেকে চারজনকে যশোর পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ঝিনাইদহে গাড়ীচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

Update Time : 09:06:12 am, Thursday, 4 May 2023