1:15 pm, Wednesday, 18 November 2026

হারিয়ে গেছে ব্যাগ, বিড়ম্বনায় হাথুরুসিংহে

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যস্ততা নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ক্রিকেটাররা যে যার মতো উপভোগ করছেন ছুটির সময়টা। আর এমন অবসরে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও উড়াল দিয়েছিলেন অস্ট্রেলিয়ার পথে পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে যাত্রাপথে বড় ধরনের বিরম্বনার শিকার হয়েছেন তিনি।

টাইগারদের প্রধান কোচ ছুটি পেলেই অস্ট্রেলিয়ার বিমান ধরেন পরিবারের সঙ্গে নিজের অবসর যাপন করতে। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। তবে মিলেছে তিক্ত অভিজ্ঞতা। আর এমন বাজে ঘটনার কথা টুইটারে পোস্ট করে তিনি জানিয়েছেন নিজেই।

হাথুরুসিংহের এমন তিক্ত অভিজ্ঞতার সঙ্গে মূলত জড়িয়ে আছে ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্স। বিদেশি এই বিমান সংস্থার ফ্লাইটেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল তাঁর। তবে নির্ধারিত দিনে যাত্রা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে জানানো হয়, বাতিল করা হয়েছে ফ্লাইটটি।

ঘটনার এখানেই শেষ নয়। একদিন পরের ফ্লাইটে আবার যাত্রা করলেও স্বস্তি মেলেনি তার। এদিনও নির্ধারিত সময়ের অনেক পরে যাত্রা শুরু করেছে সংস্থাটি। তবে শেষ্মেষ নিজের গন্তব্যে পৌছালেও হারিয়েছেন নিজের ব্যাগ।

নিজের এমন অভিজ্ঞতা নিয়ে হাথুরু টুইটারে এক পোস্টে লিখেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের হয়ে জঘন্য এক অভিজ্ঞতা হলো। টেক অফের একটু আগে ফ্লাইট বাতিল হয়ে গেল। একই দিনে কোনো বিকল্প ফ্লাইটও দেওয়া হলো না। এরপর পরদিন ফ্লাইটে উঠতে পারলাম কিন্তু এবার দেরি হলো। শেষমেশ ব্যাগটাও হারিয়ে ফেলেছি।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হারিয়ে গেছে ব্যাগ, বিড়ম্বনায় হাথুরুসিংহে

Update Time : 07:59:28 am, Tuesday, 25 July 2023