বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মনজুর রহমান পিপিএম (বার)।
আজ বৃহস্পতিবার বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
উল্যেখ্য যে, বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. মনজুর রহমান পিপিএম (বার) সর্বশেষ পুলিশ হেড কোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন।
তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন সাহসিকতার সহিত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে ও দায়িত্ব পালন করেন।
মো. মনজুর রহমান মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুই দুই বার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেছেন বলে জানা গেছে।
মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মো. মনজুর রহমান পিপিএম (বার) প্রবাসী অধ্যসিত মৌলবীবাজার জেলার আইন শৃংখলা রক্ষা ও সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদী এ অঞ্চলের জনগন।

নিজস্ব প্রতিবেদক 



























