10:15 pm, Thursday, 21 May 2026

অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি বাড়িতে আগুন লেগে এক বাবা ও তার পাঁচ ছেলের করুণ মৃত্যু হয়েছে। তবে ওই ব্যক্তির স্ত্রী অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে কুইন্সল্যান্ডের রাসেল আইল্যান্ডের একটি ছোট্ট শহরে ওই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ব্রিসবেন থেকে শহরটির দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।

পুলিশ সুপার ম্যাট কেলি বলেন, ওই নারী এই মুহূর্তে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত অবস্থায় আছেন। আগুনে স্বামী-সন্তানসহ তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন। এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা।

আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ার পর সেটি ধসে পড়ে। কাছের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ।

এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ২০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

কী কারণে আগুনের সূত্রপাত হলো তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত সন্দেহ করার মতো কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে বাবা-ছেলের মৃত্যু

Update Time : 07:26:11 am, Sunday, 6 August 2023