12:35 pm, Monday, 1 June 2026

রাজনগরে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেছেন মা

কে এম সাইদুল ইসলাম :মৌলভীবাজারের রাজনগরে মোবাইল নিয়ে খেলা ও ভিডিও দেখায় মত্ত থাকায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেছেন মা।

উক্ত ঘটনায় মাকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মাসুক মিয়ার ছেলে আবির হাসান জয় (১২) বেশ কিছুদিন ধরে মোবাইলে গেমখেলা ও ইউটিউব দেখায় মেতে থাকে। ছেলেটির মা রেহানা বেগম(৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্ত্বেও এ থেকে বিরত রাখতে পারছিলেন না।আজ বুধবার সকালেও ছেলেটি মোবাইল নিয়ে খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রেহানা বেগম নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরোধ হয়ে মারা যায়।

এদিকে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় দৈনিক মৌমাছি কন্ঠ জানান, মোবাইলে আসক্ত হওয়ায় মা রাগ করে ওড়না পেচিয়ে ছেলেকে হত্যা করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ছেলেটির মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বিএনপি পরিবারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রাজনগরে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেছেন মা

Update Time : 10:08:53 am, Wednesday, 16 August 2023