রাসূল সা. এর সুমহান চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে – মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, মহান আল্লাহ রাসূল সা.-কে সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছেন। তিনি অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীকে আলোর পথে এনেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি উত্তম আচরণের পাশাপাশি ক্ষমা ও মমতার পরশ বিলিয়ে দিয়েছেন। ফলে চরম শত্রু থেকে শুরু করে সকলেই নবীজি সা. এর কাছে নতজানু হয়েছে, অনেকে শত্রুতা ছেড়ে ঈমান এনে মুসলিম হয়েছে। আমাদেরকেও সেই সুমহান আদর্শের শিক্ষা নিতে হবে। আর এক্ষেত্রে নবীজি সা. এর জন্মের মাস রবিউল আউয়াল আমাদের জন্য একটি উত্তম উপলক্ষ্য। এই মাসে আমরা রাসূল সা. এর সীরাত পাঠ, জন্মবৃত্তান্ত আলোচনা এবং সুমহান আদর্শ জানার মাধ্যমে বিশেষ বরকত লাভ করতে পারি।
ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা আয়োজিত মুবারক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, সুনামগঞ্জ শহরস্থ জগৎজ্যোতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যুহর জগৎজ্যোতি মিলনায়তন থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়।
তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহির মো. খালিদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আলীনূর, সাবেক সহ সভাপতি মাওলানা শাহেদ আলী, সংগঠনের সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি ছালিক আহমদ সুমন, সাবেক সহ সভাপতি মাওলানা নাজমুল হুদা মিছবাহ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল হুূদা, দিরাই উপজেলা আল ইসলাহ’র সভাপতি ডা. নাছির উদ্দিন, লতিফিয়া কারী সোসাইটি দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সুনামগঞ্জ সদর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সদস্য মাওলানা নজমুল হক নসিবী।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তারিছ আলী, সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজু, এইচ এম আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন, বেলাল আহমদ, অর্থ সম্পাদক সোহানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক লালন আহমদ, সালমান আহমদ, সদস্য জাবেদ আহমদ সাদী, ইমামুল ইহসান, ছাতক উত্তর উপজেলা সভাপতি আব্দুল আহাদ, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি দিলোয়ার হুসেন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি রুবেল আহমদ খোকন, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি ফয়েজ আহমদ নুমান, জগন্নাথপুর পৌর সভাপতি মাহিম আহমদ, দোয়ারা পশ্চিম উপজেলা সভাপতি লায়েক সোহাগ, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা সভাপতি মো. আবু বকর, ছাতক দক্ষিণ উপজেলা সহ সভাপতি জুলফিকার আহমদ জুয়েল, ফয়সল আহমদ, ছাতক উত্তর উপজেলা সহ সভাপতি আব্দুল গফফার আল হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাতক দক্ষিণ উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম কাওছার, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ জিলানী, দোয়ারা পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক শাহীনূর রহমান, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সহ সাধারণ সম্পাদক মাসুদুল হাসান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 
























