5:26 am, Sunday, 7 June 2026

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনীর সংঘর্ষ: নিহত বেড়ে ৫৬

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সেনাবাহিনী ও একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

দেশটির চিকিৎসাকর্মীরা জানিয়েছে, আশেপাশের শহর ও অঞ্চলে কমপক্ষে ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা আরও বলেছে, কয়েক ডজন সামরিক কর্মী মারা গেছে, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৯৫ জন।

দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেয়ার দাবি করেছে আরএসএফ।

অবশ্য এ দাবি নাকচ করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিক ঘাঁটিতে দুপক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীর।

এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন বর্ণনা করেন তার পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে।

জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হবার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনীর সংঘর্ষ: নিহত বেড়ে ৫৬

Update Time : 07:00:12 am, Sunday, 16 April 2023