ডেস্ক রিপোর্ট :: কিছুতেই কিছু হচ্ছিলো না। ফিফটির পর আগ্রাসী মেজাজে ব্যাটিং করেই যাচ্ছিলেন রিশাভ পান্ত ও শুবমান গিল। ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ উইকেটে ১৬৭ রানের বিশাল জুটি করেছিলেন দুজনে।
অবশেষে আঠার মতো আটকে থাকা ভারতের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনার সেঞ্চুরি হাঁকানো রিশাভ পান্তকে নিজের হাতের ক্যাচ বানান। ১২৮ বলে ১০৯ রান করেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার।

নিজস্ব প্রতিবেদক 




























