12:45 am, Tuesday, 10 November 2026

আবারও বৃষ্টিপাত কবে বাড়বে জানালো আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট : মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বেড়েছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, দেশে মঙ্গলবার সর্বোচ্চ ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নোয়াখালী, চাঁদপুর ও খুলনায় মোট ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে গরম অনেকটা বেড়ে গেছে। তবে বৃষ্টিপাত বাড়লে গরম কমে যাবে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়তে পারে।

বুধবারের পূর্বাভাসে তিনি বলেন, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

আবারও বৃষ্টিপাত কবে বাড়বে জানালো আবহাওয়া অধিদপ্তর

Update Time : 07:39:51 am, Wednesday, 18 September 2024