10:11 pm, Monday, 27 July 2026

আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি’

ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। স্বাধীনচেতা এই তারকা নিজের মতো করে চলতে পছন্দ করেন, জীবনকে উদযাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা অনুভূতি ও কাজের আপডেট দেন তিনি । তবে আজ সন্ধ্যায় ফেসবুকে দিয়েছেন রহস্যময় এক পোস্ট। সেই পোস্টে স্পষ্ট করে কিছু বলা নেই। পোস্টে কার উদ্দেশ্যে, কী বার্তা দিয়েছে তা স্পষ্ট নয়।

পরী তার পোস্টে লিখেছেন, ‘আমি জীবনেও খাল কেটে কুমির আনি নাই, আমার মুড ভাল থাকলে আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি!’

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। এই সিরিজে পরীমনির অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তার চলচ্চিত্র। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমায় পরীমনির সহশিল্পী কলকাতার সোহম চক্রবর্তী।
ছোট পোশাকে নৃত্য, কটাক্ষের শিকার ফারিন

এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর সদ্য শেষ করা চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন রেজা ঘটক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি’

Update Time : 08:07:38 am, Monday, 30 December 2024