10:47 am, Thursday, 11 June 2026

আমি নিজেকে প্রমাণ করতে চাই : বুবলী

ডেস্ক রিপোর্ট : শোবিজে দশ বছর হলো প্রবেশ করেছেন অভিনেত্রী শবনম বুবলী। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
সবচেয়ে বড় কথা- তিনি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন।
চ্যালেঞ্জিং চরিত্র রূপায়নেও দারুণ আগ্রহী এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহানায়িকা সুচিত্রা সেন এবং নন্দিত নায়িকা শাবানার বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
বুবলী বলেন, ‘‘বলতে গেলে স্পেসিফিক কারও বায়োাপিকে অভিনয় করার ইচ্ছা নেই। কিন্তু শিল্পীদের নিজেদের এক্সপ্লোর করার কোনো সীমারেখা নেই।
স্পেশালি যদি আমি আমার কথা বলি তাহলে বলবো যে, যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রই আমার খুব টানে। সেটা দেশ-বিদেশের যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রের বায়োপিক হতে পারে আবার ভালো গল্পও হতে পারে।     আমি আসলে বার বার নিজেকে প্রমাণ করতে চাই। কাজটা এনজয় করে করতে চাই। আমাদের লেজেন্ডারি অনেক আর্টিস্ট আছেন। সুচিত্রা সেন ম্যাডাম বা শাবানা ম্যাডাম এর বায়োপিক হলে অবশ্যই কাজ করতে চাই।’’
সম্প্রতি সজলের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলী। তাদের অভিনীত সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’।
সজল ও বুবলী অভিনীত এই সিনেমাতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

আমি নিজেকে প্রমাণ করতে চাই : বুবলী

Update Time : 06:24:33 am, Saturday, 14 June 2025