9:22 am, Sunday, 12 July 2026

ইতিহাস ঐতিহ্য অন্বেষণে পোয়েটস ক্লাবের সাহিত্য পর্যটন এক বিরল দৃষ্টান্ত— ডিআইজি রোকন উদ্দিন রোকন

সালেহ আহমদ ::বাংলাদেশ পুলিশের নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি রোকন উদ্দিন রোকন বলেছেন ইতিহাস ঐতিহ্য অন্বেষণ, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত স্থান ও স্থাপনা পরিদর্শন এবং পাহাড়-পর্বত আরোহনে বাংলাদেশ পোয়েটস ক্লাবের সাহিত্য পর্যটন মিশন আমাদের শিল্প সংস্কৃতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। যা অতুলনীয়। আমি সিলেটের ঐতিহাসিক হাবঙ্গী পাহাড় আরোহন সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনায় তাদের সাথে বিগত দিনে সংশ্লিষ্ট ছিলাম এবং আজকের এই মিশনে বাংলা সাহিত্যের অন্যতম পল্লীকবি জসীমউদ্দিন এর মাজার জিয়ারত করতে বাংলাদেশ পোয়েটস ক্লাবের সাহিত্য পর্যটন মিশনে অংশগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছি। শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত সাহিত্য পর্যটন মিশনে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রোকন উদ্দিন রোকন উপরোল্লিখিত বক্তব্য রাখেন। বাংলাদেশ পোয়েটস ক্লাবের নির্বাহী পরিচালক কবি ও গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় সকাল সাড়ে আটটায় রাজধানী ঢাকার সায়দাবাদ ট্যুরিস্ট বাসে যাত্রা করে দুপুরে পল্লীকবি জসীমউদ্দিন এর মাজার জিয়ারতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি লেখকগণ। পল্লীকবি জসীমউদ্দিন এর মাজারের সামনে দাঁড়িয়ে সম্মিলিত পর্যটন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের ভাইস চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী। পোয়েটস ক্লাবের পরিচালক অধ্যাপক মিলন রায়ের উপস্থাপনায় সম্মিলিত ভাবে কবর কবিতা আবৃত্তি করা হয়। সাহিত্য পর্যটনে অংশগ্রহণকারীদের মধ্যে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর পর্যটন স্মারক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ডিআইজি রোকন উদ্দিন রোকন, কবি ড. শহীদুল্লাহ আনসারী, গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, অধ্যাপক মিলন রায়, বহুগ্রন্থ প্রণেতা কবি সিকদার আবদুস সালাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কবি মির্জা আশরাফ, আলহাজ্ব আবদুল খালেক মোল্লা, হাজী সেলিম খান, কবি ফখরুল ইসলাম নিলয়, ডক্টর আলহাজ্ব শরীফ সাকী, সাংবাদিক ফারুক আল ফয়সাল, সাংবাদিক জহিরুল জাহাঙ্গীর, সাংবাদিক সোয়েব মজুমদার, সাংবাদিক মোস্তাফিজুেল আজম মামুন, নবাব সালেহ আহমদ, কবি আউয়াল খন্দকার, কবি সুবর্ণা অধিকারী, পরিমল চন্দ্র অধিকারী, অধ্যাপক আফরোজা জেসমিন, কবি আতাউল ইসলাম সবুজ, ডাক্তার মুহসিনা খানম, কবি মোঃ নুরুল হুদা ডিউক, এম নজির উল্লাহ, শাহ্ শহিদুল ইসলাম, কবি রানু গাজী, অধ্যাপক মুর্শিদা ভূইয়া মীরা, কবি নাসরীন জাহান রীণা, কবি নাছরিন সুলতানা, কবি ফিরোজ আহমদ স্বপন, শিল্পী শফিকুল ইসলাম স্বপন, কবি হুমায়ুন কবির, বাচিক শিল্পী ফরিদা সুলতানা, এস এম মনির উদ্দিন, মাহজ্যাবিন নূর মাহিন, জামাল বিন হোসাইন, মিয়া আসলাম প্রধান, রুহুল আমিন বাদল, মোঃ নাসির উদ্দীন মজুমদার, মোঃ মনিরুল ইসলাম, জান্নাতুন নাঈমী, যাহবা যারীন পৃথিবী, ইশমাম রহমান, মোঃ সাহিদুল ইসলাম প্রমুখ। বাদ জুম্মা মাওয়া পুরাতন ঘাটে রূপসী বাংলা রেষ্টুরেন্টে পদ্মার ইলিশ দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে পদ্মাতীরে সম্মিলিত ফটোসেশান ও পদ্মানদী নিয়ে গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ারের নেতৃত্বে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী নাসরীন জাহান রীণা ও জহির জাহাঙ্গীর। সন্ধ্যায় স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি ও কবি হুমায়ুন আজাদের বাড়ি পরিদর্শন করা হয়। রাতে রাস্তার প্রতিকূলতার কারণে ঐতিহাসিক বিক্রমপুর যাদুঘর পরিদর্শন সম্ভব হয়নি। সাহিত্য পর্যটন মিশনের প্রবর্তক বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি সংগঠক মোস্তাফিজুর রহমান চৌধুরী ট্যুর প্রোগ্রাম সফল ও স্বার্থক করায় টীম লিডার, টীমের সভাপতি, অনুষ্ঠান পরিচালক ও সকল টীম সদস্য এবং বাংলাদেশ পর্যটন পুলিশের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

ইতিহাস ঐতিহ্য অন্বেষণে পোয়েটস ক্লাবের সাহিত্য পর্যটন এক বিরল দৃষ্টান্ত— ডিআইজি রোকন উদ্দিন রোকন

Update Time : 10:25:28 am, Saturday, 27 January 2024