9:42 am, Tuesday, 12 May 2026

এবার গাজায় হত্যাযজ্ঞ চালানো নিয়ে ইসরাইলকে যে বার্তা দিলেন কিম

ডেস্ক রিপোর্ট :: গাজায় চালানো ইসরাইলের ১১ দিনের সেই বর্বরতা ও হত্যাযজ্ঞের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া সরকার। ইসরাইলি আগ্রাসনের সমালাচনা করে এক বিবৃতি দিয়েছে কিম সরকার। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজাকে ‘মানুষ হত্যার বড় একটি কসাইখানা’ বানিয়েছে ইসরায়েল। খবর কুদস নিউজ নেটওয়ার্কের।

কিম সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, মুকুলের মতো শিশুদের হত্যার মতো ভয়াবহ অপরাধ করছে ইসরাইল। এটা ভবিষ্যত মানবজাতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এবং মানবতাবিরোধী অপরাধ।

সেখানে বলা হয়, এটা বললে ভুল হবে না যে, পুরো গাজা উপত্যকা মানুষদের জন্য একটি কসাইখানা এবং শিশুদের হত্যার স্থানে পরিণত হয়েছে। বোমাবর্ষণ শেষ হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অপরাধ এমনকি হত্যার কথাও অস্বীকার করছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের হত্যা অব্যাহত রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইসরাইলের নিন্দা জানাচ্ছে। ফিলিস্তিনিদের উৎখাত, অবৈধ বসতি স্থাপন এবং নামাজ পড়তে না দিয়ে ঘৃণা ছড়ানোর জন্য ইসরাইলিদের দায়ী করছে।

গত ১০ মে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হয়। ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। তবে এর মধ্যে কমপক্ষে ২৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে ৬৯ জন শিশু ও ৪০ জন নারীও রয়েছে। আর আহত হয়েছে ১ হাজার ৯১০ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

পুলিশি হয়রানি ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

এবার গাজায় হত্যাযজ্ঞ চালানো নিয়ে ইসরাইলকে যে বার্তা দিলেন কিম

Update Time : 07:42:10 am, Tuesday, 8 June 2021