9:35 pm, Sunday, 20 September 2026

জুড়ীতে বাজার নিয়ন্ত্রণে ইউএনও’র জরিমানা

জুড়ী সংবাদদাতা : জুড়ীতে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করছেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ৪ জন ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর। অভিযানে জুড়ী থানার এসআই কবির উদ্দিনসহ পুলিশের একটি দল সহায়তা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন ১৯৫৬ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্র ধর বলেন, বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
About Author Information

Sirajul Islam

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথমবার লাখ ছাড়াল

জুড়ীতে বাজার নিয়ন্ত্রণে ইউএনও’র জরিমানা

Update Time : 04:14:44 pm, Thursday, 6 March 2025