1:03 pm, Monday, 23 November 2026

ট্রাম্পের স্যুটের ট্যাগে কি বাংলাদেশের নাম?

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্যুটের ট্যাগ দেখা যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে পোশাক সরবরাহে বাংলাদেশের ভূমিকার বিষয়টিও সামনে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে টেক্সটাইল টাইমসের এক পোস্টে জানানো হয়, গত ৫ অক্টোবর নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ সমাবেশে জোস. এ. ব্যাংক ব্র্যান্ডের নেভি ব্লু স্যুট পরে হাজির হন ট্রাম্প। জ্যাকেট খুললে স্যুটের ট্যাগটি দৃশ্যমান হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাগটি ব্র্যান্ডটির ‘ট্রাভেলার’ সংগ্রহের একটি স্যুটের ট্যাগের সঙ্গে কিছুটা মিলে যায়। তবে ট্রাম্পের পরা স্যুটটির নির্দিষ্ট মডেল, দাম কিংবা উৎপাদনস্থল নিশ্চিত হওয়া যায়নি।

এটি বাংলাদেশ বা চীনে তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও এর পক্ষে নিশ্চিত তথ্য নেই।
যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো ও দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির গুরুত্বপূর্ণ অংশ।

সে কারণে তার পোশাকটি বিদেশে তৈরি হয়ে থাকলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনীতিতে নারীদের পোশাক নিয়ে দীর্ঘদিন ধরে যে ধরনের অযাচিত আলোচনা চলে আসছে, তা বিবেচনায় নিলে পোশাককে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে না রাখাই ভালো।

কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। কারণ, তিনি একজন ধনকুবের, যার ব্যক্তিগত ভাবমূর্তির সঙ্গে বিলাসিতা, আভিজাত্য ও সম্পদের প্রদর্শন ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে।

স্যুটের ট্যাগ ইচ্ছাকৃতভাবে দেখানো হয়েছিল, এমন কোনো প্রমাণ নেই। মঞ্চে নাচার সময় জ্যাকেট খুললে ট্যাগটি দৃশ্যমান হয়। ফলে এটি অনিচ্ছাকৃত ঘটনাও হতে পারে।

ট্রাম্পের পোশাকের ট্যাগ নিয়ে বিতর্কের পাশাপাশি বৈশ্বিক পোশাক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের ভূমিকার বিষয়টিও আলোচনায় এসেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

ট্রাম্পের স্যুটের ট্যাগে কি বাংলাদেশের নাম?

Update Time : 09:00:23 am, Saturday, 10 October 2026