3:20 am, Monday, 16 November 2026

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার গ্রিনিচ মান সময় ০৫০৩ টায় ভবন থেকে আগুন এবং প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের।

নগরীর জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। এ আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে । আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি।

কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকি দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

Update Time : 10:01:51 am, Sunday, 2 January 2022