2:06 pm, Tuesday, 19 May 2026

৩৩৬ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নভোজে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট : সিলেট টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে চাপে রেখেই মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০১ রান।

জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ৩৩৬ রান, বাংলাদেশের দরকার ৮ উইকেট।
৪৩৭ রানের কঠিন লক্ষ্য নিয়ে দিন শুরু করে পাকিস্তান।

তৃতীয় দিনের শেষে দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে শূন্য রান ছিল সফরকারীদের। চতুর্থ দিনের সকালে শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।
তবে ১১তম ওভারে আসে বাংলাদেশের প্রথম সাফল্য। নাহিদ রানার গতিময় ডেলিভারিতে ক্যাচ দেন আব্দুল্লাহ ফজল।

খুব কাছ থেকে দারুণ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৬ রান করে ফিরে যান ফজল। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
আজান আওয়াইস ও শান মাসুদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু বিরতির আগে আবার আঘাত হানে বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারে মিরাজের শেষ বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন আজান। আউট হওয়ার আগে ২১ রান করেন তিনি। রিভিউ নিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায়নি। আজানের বিদায়ের পর ক্রিজে আসেন বাবর আজম। মধ্যাহ্নভোজের বিরতিতে শান মাসুদ ৪১ রানে অপরাজিত আছেন, বাবরের রান ২৪।

প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩২ রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে তোলে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে দাঁড়ায় ৪৩৭ রানের বিশাল লক্ষ্য।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

৩৩৬ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নভোজে পাকিস্তান

Update Time : 07:11:04 am, Tuesday, 19 May 2026