6:28 pm, Saturday, 15 August 2026

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ উষ্ণভাবে স্বাগত জানিয়েছে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সকল পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।

বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদ্ভাবে বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশ বিশ্বাস করে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সকল পক্ষকে এই গতিকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

Update Time : 09:19:09 am, Monday, 15 June 2026