স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মৌলভীবাজার সদর উপজেলার কমিটি ঘোষনা করা হয়েছে।সোমবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি সাকিবুল হাসান রাজিব সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী রবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোস্তাক আহমদ খানকে সভাপতি ও হাবিবুর ইসলাম নাদিম কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি মামুন আহমদ, মোহাম্মদ আল আমিন, নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রাজন দাশ, রফিকুল ইসলাম রফিক, ফয়েজ আহমদ টিটু, সাহেদ আহমদ শান্ত, সাংগঠনিক সম্পাদক অনন্ত মোহন দাস, ইসমাঈল হোসেন সাজু, দপ্তর সম্পাদক শ্রীশ দাশ, সাংস্কৃতিক সম্পাদক জাবেদুর রহমান জাবেদ, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার হিমু প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 























